বাংলাগেজেট রিপোর্ট : আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই দিনে বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্বঠানে প্রায় এক হাজার অতিথি থাকবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে। এজন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন চূড়ান্ত ।



