spot_img
Friday, February 20, 2026
Homeজাতীয়রাজনীতিবিএনপি সরকারের ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

বিএনপি সরকারের ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

বাংলাগেজেট রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ রয়েছে, আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। ৬৮ শতাংশই নতুন মন্ত্রী হয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা

১. তারেক রহমান

২. ডা. এ জেড এম জাহিদ হোসেন

৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৪. আব্দুল আওয়াল মিন্টু

৫. মিজানুর রহমান মিনু

৬. খন্দকার আব্দুল মোকতাদির

৭. আরিফুল হক চৌধুরী

৮. জহির উদ্দিন স্বপন

৯. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)

১০. আফরোজা খানম রিতা

১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

১২. মো. আসাদুজ্জামান

১৩. জাকারিয়া তাহের সুমন

১৪. দীপেন দেওয়ান

১৫. ফকির মাহবুব আনাম স্বপন

১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং

১৭. শেখ রবিউল আলম।

এবারই প্রথম প্রতিমন্ত্রী হলেন যারা

১. এম রশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. মো. শরিফুল আলম

৪. শামা ওবায়েদ ইসলাম

৫. সুলতান সালাউদ্দিন টুকু

৬. ব্যারিস্টার কায়সার কামাল

৭. ফরহাদ হোসেন আজাদ

৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

৯. হাবিবুর রশিদ

১০. মো. রাজিব আহসান

১১. মো. আব্দুল বারী

১২. মীর শাহে আলম

১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি

১৪. ইশরাক হোসেন

১৫. ফারজানা শারমিন

১৬. শেখ ফরিদুল ইসলাম

১৭. মো. নুরুল হক নুর

১৮. ইয়াসের খান চৌধুরী

১৯. এম ইকবাল হোসেইন

২০. এম এ মুহিত

২১. আহম্মদ সোহেল মঞ্জুর

২২. ববি হাজ্জাজ

২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments