spot_img
Friday, February 20, 2026
Homeজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন

বাংলাগেজেট রিপোর্ট : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

দিবসটিকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই ।

তিনি বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের ব্যবস্থা রেখেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments