spot_img
Friday, February 20, 2026
Homeআন্তর্জাতিক১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প, ইরানের পাল্টা হুঁশিয়ারি

১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প, ইরানের পাল্টা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। হুঁশিয়ারি—মধ্যে চুক্তিতে না এলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। জবাবে কঠোর ভাষায় পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ইরানের উদ্দেশে ১০ দিনের আল্টিমেটাম ঘোষণা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কূটনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে চিঠি পাঠান। চিঠিতে ইরান স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

চিঠিতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে যদি ইরানে আক্রমণ করা হয়। তারা উল্লেখ করেছে, ইরান যুদ্ধ চায় না; তবে আত্মরক্ষার অধিকার থেকে তারা সরে আসবে না। হামলা হলে তার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments