spot_img
Wednesday, April 15, 2026
Homeআন্তর্জাতিকইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট বর্ষণ

ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবেই আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে প্রথম দফা রকেট হামলা চালানো হয়। এরপর রাত ২টা ৪৫ মিনিটে দোভিভ বসতিকেও লক্ষ্য করে আরেকটি হামলা পরিচালিত হয়। এসব হামলার মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments