আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর সিবিএস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১৩ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন। সে বিষয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়।
তিনি বলেন, অনেক বিষয় এখনও অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না। তাই, এ মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।
যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, মার্কিন নৌবাহিনী যেসব জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সেগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক পর্যায়ে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাব যেখানে সব জাহাজকেই ভেতরে প্রবেশ এবং সব জাহাজকেই বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত তেমনটা ঘটতে দেয়নি।



