spot_img
Friday, April 17, 2026
Homeঅর্থনীতিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এগুলো সবসময় আমাদের মোকাবিলা করতে হয়, করতে হবে। সেটা আমরা করতে পারব। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার জন্য যা যা করণীয়, সেটা আমরা করব।

মঙ্গলবার সকালে রাজধানীরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তত যে অর্জনটা আমরা করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে বাস্তবায়ন করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। ’

অহেতুক প্রকল্প নিয়ে, অনেকগুলো টাকা দেখে সেখানে ঝাঁপিয়ে না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, কোন প্রকল্প বাস্তবায়ন করলে আমার দেশের মানুষের উপকার হবে, তার থেকে আমরা কিছু অর্জন করতে পারব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments