spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়ঢাকা বৃত্তাকার নৌপথে’ স্পিডবোট সার্ভিস চালু

ঢাকা বৃত্তাকার নৌপথে’ স্পিডবোট সার্ভিস চালু

বাংলাগেজেট রিপোর্ট : টঙ্গী নদীবন্দর হতে ‘ঢাকা বৃত্তাকার নৌপথে’ আজ শনিবার থেকে স্পিডবোট সার্ভিস চালু করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল শনিবার টঙ্গী নদীবন্দরে টঙ্গী হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন। পাঁচটি দ্রুতগামী স্পিডবোট দিয়ে এ সার্ভিস চালু করা হয়।
বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী-আব্দুল্লাহপুর-উলুখুল (কালীগঞ্জ) এ দু’টি রুটে এই পাঁচটি স্পিডবোট চলাচল করবে। টঙ্গী-আব্দুল্লাহপুর-কড্ডা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ রুটে সময় লাগবে ২৫ মিনিট এবং টঙ্গী বা আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) ভাড়া ১২০ টাকা, সময় লাগবে ১৯ মিনিট।
যাত্রী চাহিদার আলোকে পর্যায়ক্রমে কড্ডা-গাবতলী এবং গাবতলী-সদরঘাট এ দু’টি নৌরুটেও স্পিডবোট চালু করা হবে।
এর আগে টঙ্গী নদীবন্দরে বিআইডব্লিউটিএ’র ইকোপার্ক উদ্বোধন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার নৌপথ চালু করে সড়কপথে যানবাহনের চাপ কমানো এবং নৌপথে সাশ্রয়ীমূল্যে যাত্রী ও মালামাল পরিবহণ ব্যবস্থা চালু করার লক্ষ্যে কয়েকটি ধাপে ঢাকার চারটি নদীর ১১০ কিলোমিটাওে নৌপথে নৌযান পরিচালনার পদক্ষেপ নেয়া হয়। তাছাড়া যাত্রী চাহিদার আলোকে ঢাকা শহরের বৃত্তাকার নৌপথে নতুন নৌপথ সৃষ্টি করে দ্রুতগামী স্পিডবোট চালুর আরো পদক্ষেপ নেয়া হবে। ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু হলে এ এলাকার জনগণ যানজটমুক্ত ও সাশ্রয়ীমূল্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। পাশাপাশি সড়ক পথে যানবাহনের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
টঙ্গী ইকোপার্ক নির্মাণের ফলে এ এলাকার সর্বস্তরের জনগণের কাঙ্খিত বিনোদনসহ দৃষ্টিনন্দন পরিবেশে পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে পারবেন। ইকোপার্কে ফলজ, বনজ ও ওষুধিসহ প্রায় দশ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। এখানে পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, ছয়টি চাইল্ড রাইড ও একটি ঝরণা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments