spot_img
Saturday, April 4, 2026
Homeআন্তর্জাতিকআফগানিস্তানের আটক রিজার্ভ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের আটক রিজার্ভ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র

বাংলাগেজেট ডেস্ক: আফগানিস্তানের আটক ১০ হাজার কোটি ডলার রিজার্ভের একটি অংশ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটি ছাড় করা হবে তৃতীয় পক্ষের পর্যবেক্ষণের শর্তের মাধ্যমে।
জানা গেছে, রিজার্ভের একটি বড় অংশ সুইস ব্যাংকের মাধ্যমে দেশটির প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রথম দফায় ৩.৫ বিলিয়ন ডলার ফেরত দেয়া হতে পারে বলে জানা গেছে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
গত বছরের ১৫ আগস্ট কাবুল দখল করার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় দেশটির তালেবান মিলিশিয়ারা। কিন্তু বিদেশে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ তাদেরকে ফেরত দেয়া হয়না। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর কাছে থাকা আফগানিস্তানের এই অর্থ ফ্রিজ করে রাখা হয়। পশ্চিমাদের আশঙ্কা, এত অর্থ তালেবানকে দেয়া হলে তা তারা সন্ত্রাসবাদের বিস্তারে ব্যবহার করবে।
তালেবানরা বরাবরই আটক অর্থ ছেড়ে দেয়ার আবেদন জানিয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। অবশেষে সুইস ব্যাংকের মাধ্যমে আফগানিস্তানের রিজার্ভ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
আলোচনার সঙ্গে জড়িত সূত্রগু জানিয়েছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ফ্রিজ করা সম্পদের একটি অংশ ছেড়ে দিতে সম্মত হয়েছে। ওয়াশিংটন এখন বিষয়টি নিয়ে কাজ করছে। এ অর্থ বিতরণের জন্য বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক বোর্ড গঠন করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, এক্ষেত্রে তহবিলটি তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে বিতরণ করা হবে। তালেবান সরকারও জানিয়েছে, তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে তাদের আপত্তি নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments