spot_img
Saturday, April 4, 2026
Homeআন্তর্জাতিকইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল সাংবাদিক আবু আকলের পরিবার

ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল সাংবাদিক আবু আকলের পরিবার

ডেস্ক রিপোর্ট : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করেছে ফিলিস্তিনের নিহত সাংবাদিক শিরিন আবু আকলের পরিবার। গত মে মাসে পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনারা সাংবাদিক আবু আকলেকে ইচ্ছাপূর্বক হত্যা করেছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলার আর্জিতে আবু আকলের পরিবার ঠাণ্ডা মাথায় এই সাংবাদিককে হত্যা করার জন্য ইসরাইলি সেনাদের বিচার দাবি করেছে। তার ভাই গতকাল (মঙ্গলবার) হেগের আন্তর্জাতিক আদালতের সামনে সাংবাদিকদের বলেন, “আবু আকলেকে হত্যার জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে তারা প্রয়োজনীয় সবকিছু করবেন।”

তিনি বলেন, শিরিন আবু আকলেকে হত্যার জন্য ষোলটি গুলি ব্যবহার করা হয়েছে। এসব গুলি তাকে এবং তার আশপাশে দাঁড়ানো লোকজনকে লক্ষ্য করে ছোঁড়া হয়। আবু আকলেকে গুলি করার পর তাকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করছিলেন তাকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয় বলে তার ভাই উল্লেখ করেন।

তিনি বলেন শিরিন আবু আকলে যেহেতু সাংবাদিকের ড্রেস পরা ছিল সে কারণে ইসরাইলি সেনারা তাকে স্পষ্টভাবেই চিহ্নিত করতে পেরেছে। তারপরও তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ছিল ইচ্ছাপূর্বক।

গত ১১ ই মে জেনিন শহরে ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরাইল সেনারা গুলি করে হত্যা করে। পরে তার দাফন অনুষ্ঠানেও হামলা চালায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments