spot_img
Saturday, April 4, 2026
Homeআরোবিনোদননোবেলকে ডিভোর্স দিলেন স্ত্রী মেহরুবা সালসাবিল

নোবেলকে ডিভোর্স দিলেন স্ত্রী মেহরুবা সালসাবিল

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদের সংসার টিকছে না। কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের অনুষ্ঠানে মাতলামির ঘটনার জেরে নোবেলকে ডিভোর্স দিলেন সালসাবিল।
সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেছিলেন মেহরুবা সালসাবিল। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি তাদের। অবশেষে নোবেলকে তালাক দিলেন মেহরুবা সালসাবিল।
দীর্ঘ দিন ধরে আলাদাই থাকছেন তারা। এর মধ্যে নোবেলকে মাদক ছেড়ে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন সালসাবিল। কিন্তু তা আর না হওয়াতে, অবশেষে নোবেলকে অফিসিয়ালি ডিভোর্স দিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল। তিনি লেখেন, ‘আমি হয়তো বা আগে ক্লিয়ার করিনি, ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম।’
সালসাবিল আরও লেখেন, “সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওয়ার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, কখনো মাদক ছাড়বে না এবং বলে, ‘নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল।’ এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments