spot_img
Saturday, April 4, 2026
Homeখেলাধুলাবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালে ঘরের মাঠে বাংলাদেশ, দক্ষিন আফ্রিকা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ। মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিন আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষেই তাদের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেখা যাবে।
দক্ষিন আফ্রিকার বিপক্ষে দুই ভাগে ৬টি টি-টোয়েন্টি খেলবে। মাঝে দুটি টেস্ট রয়েছে দক্ষিন আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। এরপর অক্টোবর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-

প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা
প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস
দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস
তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস
প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments