spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়সারাদেশউজানের ঢলে সিলেটে আকস্মিক বন্যা

উজানের ঢলে সিলেটে আকস্মিক বন্যা

বাংলাগেজেট ডেস্ক : বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের চারটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
বুধবার (২৯ মে) থেকেই সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। সিলেটে উজানের ঢলে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘন্টায় ৬৪৫ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার ওপরে থাকবে। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হবে। সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে ১৯৬ সে.মি. বেড়ে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ও সারিগোয়াইন নদীর পানি সারিঘাট স্টেশনে ২০২ সে.মি বেড়ে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments