spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়সারাদেশউত্তরাঞ্চলের ৬ জেলায় বন্যার অবনতি

উত্তরাঞ্চলের ৬ জেলায় বন্যার অবনতি

ডেস্ক রিপোর্ট : বৃষ্টি আর উজানের ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে দুর্গত এলাকার লাখো মানুষ। যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা। এরমধ্যে উত্তরাঞ্চলের ৬ জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ—এ ছয় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।

উত্তরের ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত ধীরগতিতে বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টা গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি সমতলে দ্রুত বাড়তে পারে। তাতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কিছু পয়েন্টে স্বল্পমেয়াদে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি ঘাঘট নদী-সংলগ্ন গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের যমুনেশ্বরী, করতোয়া, বাঙ্গালী, আপার করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতী-যমুনা, আত্রাই, মহানন্দা এবং ছোট যমুনা নদীর পানিও সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল সার্বিকভাবে কমছে, এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments