spot_img
Wednesday, February 25, 2026
Homeঅর্থনীতিজিপি-রবি-বাংলালিংককে বিটিআরসির জরিমানা

জিপি-রবি-বাংলালিংককে বিটিআরসির জরিমানা

বাংলাগেজেট রিপোর্ট : গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল (প্রচারমূলক) এসএমএস পাঠানোয় দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে, গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোর জন্য প্রত্যেক অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে।

বিটিআরসি সূত্র জানায়, গত বছর বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছিল যে, মোবাইল অপারেটরগুলো দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস গ্রাহককে দিতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে।

নির্দেশনা না মানায় গত বছরের অক্টোবরের শেষের দিকে গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে পৃথক পৃথকভাবে সতর্ক করেছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে এ নিয়ে ব্যাখ্যা চেয়েছিল বিটিআরসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments