spot_img
Wednesday, February 25, 2026
Homeখেলাধুলাক্রিকেটহোম গ্রাউন্ডে ৩৬ বছর পর কিইউদের কাছে ভারতের হার

হোম গ্রাউন্ডে ৩৬ বছর পর কিইউদের কাছে ভারতের হার

স্পোর্টস ডেস্ক : ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে প্রথম টেস্ট জয় করেছে নিউজিল্যান্ড। এর ফলে দীর্ঘ ৩৬ বছর পর নিজ ভূমিতে কিইউদের কাছে হারল ভারত।

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অলআউট হয়। অল্পতেই স্বাগতিকদের আটকানোর পর কিউইরা পেয়েছিল ৩৫৬ রানের বিশাল লিড।

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিলেন রোহিত-কোহলিরা। রোহিত-কোহলির পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর সরফরাজ খানের ১৫০ রানের স্মরণীয় এক ইনিংস আর রিশব পন্তের ৯৯ রানের সুবাদে লিডের দেখাও পেয়েছিল ভারত। তবে সংগ্রহ খুব বেশি এগিয়ে নিতে পারেনি দলটি, ৪৬২ রানে অল আউট হলে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের।

ভারতের দেয়া এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শনিবার রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। সোমবার শেষ দিনে ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ, এরপর দুই ওপেনার সাজঘরে ফিরলেও জয়ের দেখা পেতে বেগ পেতে হয়নি কিউইদের। উইল ইয়াং-রাচীন রবীন্দ্রের ৭৫ রানের জুটির সুবাদে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে সফরকারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments