বাংলাগেজেট রিপোর্ট : গত আগস্ট মাসে পাঁচজন বিশিষ্ট নাগরিক একই বিষয়ে রিভিউ চেয়ে আবেদন করেন। রিভিউতে পক্ষভুক্ত হওয়ার জন্য সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন আবেদন করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার (২০ অক্টোবর) এ সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এ বিষয়ে রিভিউ আবেদন দাখিল করা হয়।
গত আগস্ট মাসে পাঁচজন বিশিষ্ট নাগরিক একই বিষয়ে রিভিউ চেয়ে আবেদন করেন। রিভিউতে পক্ষভুক্ত হওয়ার জন্য সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন গ্রহণ করেন।



