spot_img
Tuesday, February 24, 2026
Homeখেলাধুলাভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের রক্ষণে একের পর এক হামলা চালিয়ে গেলেন তহুরা খাতুন, সাবিনা খাতুনরা। গোলও পেলেন মুড়ি মুড়কির মতো। রীতিমত প্রভাব বিস্তার করে আবারও ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার আসরের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।

তহুরা ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এসময় ৫-১ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের সার্জিধারীরা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। দ্বিতীয়ার্ধে অন্য গোলটি এনে দেন ডিফেন্ডার শিউলি আজিম।

দক্ষিণ এশিয়ার মেয়েদের সেরা এই প্রতিযোগিতায় সাবিনারা এ নিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইল।

ম্যাচসেরা তহুরা তিন গোলের দুটিই করেন ডি বক্সের বাইরে থেকে। আসরে এ নিয়ে গোর গোল হলো ৫টি।
পুরো ম্যাচে গোল করার চেয়ে ঠেকানোর কাজেই ব্যস্ত ছিল ভুটান। তবে ম্যাচের ৪০তম মিনিটে দেকি হাজমের শটে একটি গোল শোধ করতে পেরেছে দলটি।
২০১৬ সালে প্রথমবার আসরের ফাইনালে ওঠে বাংলাদেশ। সেবার ভারতের কাছে হেরে যায়। সেমিফাইনাল থেকে ২০১৯ সালে বিদায় নেয়। তবে গত আসরে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার পায় শিরোপার স্বাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments