spot_img
Wednesday, April 15, 2026
Homeবিশেষ সংবাদপর্যটকদের জন্য সাজেক-খাগড়াছড়ির দ্বার খুলে গেলো

পর্যটকদের জন্য সাজেক-খাগড়াছড়ির দ্বার খুলে গেলো

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। মঙ্গলবার (০৫ নভেম্বর) থেকে ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হলো কেন্দ্রগুলো।

১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতি জানায়, এক মাসের বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments