spot_img
Tuesday, February 24, 2026
Homeআন্তর্জাতিকফিলিস্তিনি শিশুদের হত্যা প্রতিযোগিতায় লিপ্ত ইসরাইলি সৈন্যরা

ফিলিস্তিনি শিশুদের হত্যা প্রতিযোগিতায় লিপ্ত ইসরাইলি সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, ইসরাইলি কমান্ডাররা তাদের সেনাদেরকে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উত্সাহিত করে।

হিব্রু ভাষার দৈনিক হারেতয পত্রিকা গাজার নেতজারিম এলাকায় ইহুদিবাদী ইসরাইলের কর্মকাণ্ড সম্পর্কে একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর কিছু কমান্ডার এবং সৈন্যের স্বীকারোক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পার্সটুডে, IRNA এর বরাত দিয়ে, এই প্রতিবেদনে, লিখেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সামরিক কমান্ডাররা বলেছেন: নেতজারিম এলাকার উত্তরে একটি কাল্পনিক সীমান্ত রেখা রয়েছে, যা মৃতদেহের লাইন নামে পরিচিত এবং গাজার বাসিন্দারা সে সম্পর্কে জানে।

কমান্ডাররা বলেন: এই এলাকায় ফিলিস্তিনিদের উপর গুলি করার পর তাদের মৃতদেহ মাটিতে ফেলে রাখা হয় কুকুরদের খাওয়ার জন্য।

ইসরাইলের ২৫২ তম ব্রিগেডের কমান্ডার নেতজারিম এলাকাকে একটি ডেথ জোন বলে অভিহিত করে বলেছেন, যে কেউ এই অঞ্চলের কাছে আসবে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

ইসরাইলি কমান্ডারআরও বলেন: গাজা উপত্যকায় অবস্থানরত ইসরাইলি সামরিক ইউনিটগুলোর মধ্যে আরও ফিলিস্তিনিদের হত্যা করার প্রতিযোগিতা চলছে। তিনি বলেন: সেনাবাহিনী নেতজারিমে বেসামরিক লোকদের হত্যা করে তাদের প্রতিরোধ বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়।

দৈনিকটির এই প্রতিবেদনে একজন ইসরাইলি সেনা কর্মকর্তার উদ্ধৃত করে লেখা হয়েছে: এটিই প্রথম যুদ্ধ যেখানে কমান্ডাররা কোনো আদেশ ছাড়াই যা খুশি তাই করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments