বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী ফারিয়া। এবার ভক্তদের উদ্দেশ্যে এক পোস্ট দিয়ে দোয়া চাইলেন নুসরাত।
বাংলাদেশের বেশ চর্চিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতার কারনে কলকাতার সিনেমায় বেশ সুনাম কুড়িয়েছে। নজরকারা লুকে এবং এক্সপ্রেশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই নায়িকা। মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে নুসরাতের পাত্র খোঁজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোড়জোড় চলছে। অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়া র মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’
তিনি লিখেছেন, ‘কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ’।



