spot_img
Tuesday, February 24, 2026
Homeজাতীয়রাজনীতিহাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। মিথ্যা প্রচারণা করছে। আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন। এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে। নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। এরকম কোথাও কি হয়েছে, হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি।

সাম্য সম্প্রতি মানবিক বাংলাদেশ বিনির্মানে রোববার (২২ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েজ দিয়েছিল। দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন। একটা হচ্ছে প্রচুর দিক থেকে জনগণ আসছে। উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বাড়ায় কি পৃষ্ট হবেন, নাকি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। ‘আমি পালাই না, আমি ভয় পাই না’ বলা সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে।।এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি।

মহাসচিব বলেন, গত পনেরো বছর কেউ ভোট দিতে পারে নাই। আমরা জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়।পরে গুম করে খুন, করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল।এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার।
বোদা-দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments