spot_img
Tuesday, February 24, 2026
Homeজাতীয়রাজনীতিবিএনপিতে যোগদান করলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগদান করলেন রেজা কিবরিয়া

বাংলাগেজেট রিপোর্ট : রাজনীতিতে আবারও আলোচনায় এসেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদের পর এবার তিনিবি এনপিতে যোগ দিলেন। এজন্য দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাওজানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। সেখানে প্রার্থী ঘোষণা করেনি ।

এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. কিবরিয়া রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments