spot_img
Tuesday, February 24, 2026
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির পর গাজায় ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরাইল

যুদ্ধবিরতির পর গাজায় ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার ইসরাইল। গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে ৮ নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরাইলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, এর অর্থ–– প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে’ কাজ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments