স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারটি গেমসে রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে বাংলাদেশের জাভেদ আহমেদ জুটি ও খৈ খৈ মারমা জুটি সেমিফাইনালে ৩-১ সেটে বাহরাইনকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বাংলাদেশের জুটি বুধবার সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করে । বৃহস্পতিবার ফাইনালে উঠে নিশ্চিত করলো রৌপ্য পদক। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ ফাইনালে তুরস্কের মুখোমুখি হবে। জিতলে পারলে বাংলাদেশের টেবিল টেনিস ইতিহাস তৈরি করবে।
বাংলাদেশের দুই খেলোয়াড় প্রি-কোয়ার্টার ফাইনালে গায়ানাকে হারিয়েছিল ৩-২ সেটে। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে ৩-০ সেটে হারায়।



