spot_img
Tuesday, February 24, 2026
Homeঅর্থনীতিমেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন বন্ধ, বিধিমালা প্রকাশ

মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন বন্ধ, বিধিমালা প্রকাশ

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশে মেয়াদি মিউচুয়াল ফান্ডের নতুন অনুমোদন প্রক্রিয়া বন্ধ রেখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে। বুধবার (১২ নভেম্বর) গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই বিধিমালাটি প্রকাশিত হয়।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো নতুন মেয়াদি স্কিম অনুমোদন দেওয়া হবে না; শুধুমাত্র বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডের অনুমতি মিলবে। তবে বিদ্যমান মেয়াদি স্কিমের জন্য রাখা হয়েছে বিশেষ বিধান।

বিধিমালা অনুযায়ী, গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য যদি স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তবে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডের ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে স্কিমটি বেমেয়াদিতে রূপান্তর বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া যাবে।
বিধিমালায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনরায় গণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ার ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। তবে মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) বা এসএমই প্ল্যাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments