spot_img
Tuesday, February 24, 2026
Homeআন্তর্জাতিকভারত-ইসরায়েল সমঝোতা স্মারক: তেল আবিবের বিধ্বংসী নীতির কবলে এশিয়া

ভারত-ইসরায়েল সমঝোতা স্মারক: তেল আবিবের বিধ্বংসী নীতির কবলে এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন সমঝোতা স্মারক সইয়ের মধ্যদিয়ে দুই পক্ষের সামরিক সহযোগিতা নতুন পর্যায়ে প্রবেশ করেছে। পর্যবেক্ষকদের মতে, এই চুক্তি এশিয়ায় তেল আবিবের উত্তেজনাপূর্ণ নীতি ও বিধ্বংসী কর্মকাণ্ডকে শক্তিশালী করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে প্রভাব ফেলতে পারে।

ভারত ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন সমঝোতা স্মারক সই হওয়ার মধ্যে সামরিক শিল্পে সহযোগিতা বেড়েছে। দুই দেশের গণমাধ্যমে এই উদ্যোগকে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা সচিবের তেলআবিব সফরের সময় এই চুক্তি সম্পন্ন হয়। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে এই সমঝোতা সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের বিষয়টিও রয়েছে।

দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম ভারতকে “একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার” হিসেবে উল্লেখ করে বলেছেন, তেলআবিব নয়া দিল্লির সঙ্গে আগের চেয়ে আরও বিস্তৃত সহযোগিতা গড়ে তুলতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments