spot_img
Tuesday, February 24, 2026
Homeখেলাধুলাকাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার শুরু হওয়া নারী বিশ্বকাপ কাবাডির প্রথম ম্যাচে বাংলাদেশ উগান্ডা মেয়েদের হারিয়ে শুভ সুচনা করেছে। উগান্ডা প্রথমার্ধে প্রতিযোগিতা করে ২ পয়েন্টে (১৪-১২) পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি।

ম্যাচের শেষ বাঁশি যখন বাজলো তখন স্কোরবোর্ডে বাংলাদেশ ৪২, উগান্ডা ২২। বাংলাদেশ দুর্দান্ত এক জয় দিয়ে শুরু করেছে ঘরের মাঠের কাবাডি বিশ্বকাপ। ম্যাচের আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বিশ্বকাপ উদ্বোধন করেন।

পিছিয়ে পড়ে যেন জ্বলে উঠতে শুরু করে বাংলাদেশের মেয়েরা। দুই বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় স্বাগতিক মেয়েরা। শেষ পর্যন্ত ৪২-২২ পয়েন্টে ম্যাচ জিতে নেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২৮ পয়েন্ট তুলেছে, সেখানে উগান্ডা মাত্র ১০ পয়েন্ট তুলতে সক্ষম হয়। মঙ্গলবার বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জার্মানি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments