স্পোর্টস ডেস্ক : সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাটিং পায় আকবর আলীর দল। তবে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।
১৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।
প্রথমে ব্যাট হাতে সোহানকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিরা। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।



