spot_img
Wednesday, February 25, 2026
Homeখেলাধুলাআয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক : আগের দিনের ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশকে শেষ ৪ উইকেট পেতে ৬০ ওভার বোলিং করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

লোয়ার-অর্ডারের ব্যাটারদের লড়াইয়ের পর ১১৩.৩ ওভারে ২৯১ রান করে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও তারা হেরেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই শেষ করে টাইগাররা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments