বাংলাগেজেট রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা জানান।
তারেক রহমান বলেন, কোন হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতোবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, ভিন্নমত যাতে সমাজে ফিৎনা তৈরি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে স্বোচ্চার।



