ডেস্ক রিপোর্ট: দেশে জন্মহার ক্রমাগত কমে যাওয়ায় জনসংখ্যা সংকট মোকাবিলায় ব্যতিক্রমী পরিকল্পনা নিয়েছে রাশিয়া।
দেশটির সরকার জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাতে নির্দিষ্ট সময় বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব দিয়েছে, যা ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় তরুণ-তরুণীদের মধ্যে সন্তান ধারণে অনীহা বাড়ছে। দীর্ঘমেয়াদি যুদ্ধ, অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবে জন্মহার নেমে এসেছে কয়েক দশকের সর্বনিম্ন পর্যায়ে।
সরকার মনে করছে, রাতের বেলায় অতিরিক্ত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে পারিবারিক সময় ও দাম্পত্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, রাতে স্ক্রিনমুখী জীবন থেকে মানুষকে কিছুটা দূরে রাখলে তারা পর্যাপ্ত বিশ্রাম নেবে এবং পরিবারকে বেশি সময় দেবে। নীতিনির্ধারকদের ধারণা, এতে দাম্পত্য ঘনিষ্ঠতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে সন্তান জন্মদানে ইতিবাচক প্রভাব পড়তে পারে।



