spot_img
Tuesday, February 24, 2026
Homeখেলাধুলা১২ কোটি ৩৭ লাখে কেকেআরএ আইপিএল খেলবেন মুস্তাফিজ

১২ কোটি ৩৭ লাখে কেকেআরএ আইপিএল খেলবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি, চেন্নাইকে হারিয়ে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের অন্যতম সেরা পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা,যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। কড়া মূল্যে দল পেয়ে উচ্ছ্বসিত ফিজ।

রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে কম কথা বলা মুস্তাফিজ এক ভিডিও বার্তায় বলেন, ‘হ‌্যালো কেকেআরের ভক্তরা। আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।’

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments