আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ইরান আক্রমণের সুযোগ খুঁজছে বলে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইসরায়েলের এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, তিনি আশা করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন পথ বেছে নেবে। তবে বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানের ওপর হামলার সুযোগের অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয়ের ক্ষেত্রেই এই মূল্যায়ন প্রযোজ্য কি না জানতে চাইলে ফিদান বলেন, ইসরায়েলই মূলত এমন সুযোগ খুঁজছে।
এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, যে কোনো ধরনের হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম এগিয়ে আসার প্রেক্ষাপটে এ মন্তব্য করা হয়।



