spot_img
Tuesday, February 10, 2026
Homeখেলাধুলাথাইল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।

বুধবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নিজেদের এগিয়ে রাখে বাংলাদেশ। পরে সুপার সিক্সের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসের ২১ রানের জয় পেয়ে বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে থাইল্যান্ড আটকে যায় ৮ উইকেটে ১২৬ রানে। আসরে বাংলাদেশের এটি টানা পঞ্চম জয়।
বাংলাদেশ ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায়। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে মেয়েরা।

একই সাথে নেদারল্যান্ডসের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ডাচরা।

এ বছর জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments