spot_img
Tuesday, February 10, 2026
Homeঅর্থনীতি১৬২ জন যাত্রী নিয়ে ঢাকা করাচি বিমানের চলাচল শুরু হচ্ছে

১৬২ জন যাত্রী নিয়ে ঢাকা করাচি বিমানের চলাচল শুরু হচ্ছে

মশিউর রহমান : অবশেষে দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে চলাচল শুরু হচ্ছে। ১৬২ জন যাত্রী নিয়ে রাত ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট করাচির উদ্দেশে উড়াল দেবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইট বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। ১৬২ আসনের সব টিকিট বিক্রি হয়েছে। স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি করাচি বিমান বন্দরে অবতরণ করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ঢাকা-করাচি-ঢাকা রুটে ফের ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের নানা আলোচনার পর বিমান ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়।

র জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে। স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments