spot_img
Thursday, April 2, 2026
Homeআন্তর্জাতিকজাতিসংঘ শান্তি কমিশনে বাংলাদেশ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

জাতিসংঘ শান্তি কমিশনে বাংলাদেশ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসিবি) ২০২৬ সালের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সদস্যরা মরক্কোকে চেয়ারম্যান এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ।

বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য হিসেবে রয়েছে। বাংলাদেশ ২০১২ সালে পিসিবির চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে।

শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-প্রভাবিত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। এই কমিশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত। কমিশনের মোট সদস্য সংখ্যা ৩১টি রাষ্ট্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments