spot_img
Tuesday, February 10, 2026
Homeখেলাধুলাভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ: অনিশ্চয়তা

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ: অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক : নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই। ইংল্যান্ডের আপত্তির পর অস্ট্রেলিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর ফলে টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তাদেখা দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিকে কেন্দ্র করেই এই অবস্থান নিয়েছে দেশটি।

অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, নিপা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতির ওপর অস্ট্রেলিয়া সরকার ঘনিষ্ঠ নজর রাখছে। আপাতত সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়া এখনই নিজেদের বিমানবন্দরে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের তুলনায় আরও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments