spot_img
Tuesday, February 10, 2026
Homeজাতীয়সারাদেশশনিবার ঠাকুরগাঁওসহ তিন জেলা সফর করবেন তারেক রহমান

শনিবার ঠাকুরগাঁওসহ তিন জেলা সফর করবেন তারেক রহমান

বাংলাগেজেট রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলের প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসাবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই সফরসুচি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ জানুয়ারী উত্তরাঞ্চলের ওই তিন জেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়েছিল। তবে ৩০ জানুয়ারী তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের প্রথম দফা সফরে এসে বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভায় বক্তব্য দেন।

শনিবার ঠাকুরগাওসহ তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি জনসভা ঘিরে সাজ সাজ রব পড়ে হয়েছে। তারেক রহমানের আগমের ঘিরে শহরগুলোতে প্রচারনা মিছিল ও মাইকিং চলছে।দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এটাই নীলফামারীতে প্রথম সফর। ২০০৩ সালে তিনি শীতকাতর মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছিলেন।

এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচারনার জনসভার সফরে তিনি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন এবার। তারেক রহমান সকালে ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় পৌছাবেন। এখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে সকাল ১১ টায় জনসভায় যোগদান করবেন। এখান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নিবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সারে ৩টার জনসভায় যোগদান করবেন। এরপর তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments