spot_img
Saturday, February 21, 2026
Homeজাতীয়এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান

এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান

বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিজয় কোনো একক ব্যক্তি বা দলের নয়; এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।

শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনের ফলাফল পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, সব ধরণের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করতে সক্ষম হয়েছি। তবে অর্জিত এই স্বাধীনতার পথে চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো একটি জটিল অবস্থার মধ্য দিয়েই আমাদের নতুন যাত্রা শুরু করতে হচ্ছে।

ভবিষ্যতে যেন কোনো অপশক্তি পুনরায় দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এবারের নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় শরিক হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments