বাংলাগেজেট রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দেশে প্রথমবারের মত প্রকাশ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান।
সকালের দিকে সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমে সকল মন্ত্রিগণ শপথ গ্রহণ করেন।
২০০১ সালের সংসদ নির্বাচনের সময়ই দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। সেবার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি জোট।
তারেক রহমান এমপি পদে নির্বাচন করেননি। পরে ২০০২ সালের ২২ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়।
তারেক রহমানকে এক–এগারোর সরকারের সময় একাধিক মামলা, ১৮ মাসের কারাবরণ ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে প্রায় সতের বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পরে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় দীর্ঘ প্রবাস জীবনের ইতি ঘটিয়ে দেশে ফেরেন।
১৭ নছর পর গত ডিসেম্বরে ঢাকায় ফিরে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য সম্বর্ধনা পান তারেক রহমান। এর মধ্য দিয়ে অবশেষে সরাসরি নেতৃত্বে আসিন হন।



