spot_img
Saturday, February 21, 2026
Homeআন্তর্জাতিকএ বছর কপ৩১ আয়োজন করবে তুরস্ক

এ বছর কপ৩১ আয়োজন করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, তুরস্ক এ বছর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করবে, যেখানে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
নবায়নযোগ্য জ্বালানিতে বড় অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। দেশটির মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬২ শতাংশ এখন নবায়নযোগ্য উৎস থেকে আসছে বলে জানান ।

‘জেমরে ফান্ড’-এর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে মোট স্থাপিত সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির অংশ ৬২ শতাংশে উন্নীত করা হয়েছে।

এরদোয়ান জানান, বনায়নের ক্ষেত্রে তুরস্ক বিশ্বে শীর্ষ দেশগুলোর একটি। ইউরোপে বনভূমির পরিমাণ বৃদ্ধিতে দ্রুত অগ্রসরমান দেশগুলোর মধ্যেও তুরস্ক অন্যতম।

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আজ পুরো বিশ্ব কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, জলবায়ু ও পরিবেশ সংকট উপেক্ষা করা আর সম্ভব বা সঠিক নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments