spot_img
Monday, February 23, 2026
Homeআন্তর্জাতিকমার্কিন হামলার আশংকা: ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

মার্কিন হামলার আশংকা: ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী বা পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যে কোনো প্রাপ্তিযোগ্য পরিবহন ব্যবস্থায় যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত।

নির্দেশনায় ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র, পাসপোর্ট ও পরিচয়পত্র সবসময় কাছে রাখার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন হলে, সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় দূতাবাস পুনরায় সতর্ক করে জানিয়েছে, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশস্থল এড়িয়ে চলতে হবে, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে ও স্থানীয় গণমাধ্যম নজরে রাখতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments