spot_img
Thursday, February 26, 2026
Homeঅর্থনীতিএ বছর ফিতরার হার সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

এ বছর ফিতরার হার সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

বাংলাগেজেট রিপোর্ট : আসন্ন রমজান মাসে সাদাকাতুল ফিতর (ফিতরা) আদায়ের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।

চলতি ১৪৪৭ হিজরী সনে জনপ্রতি সর্বনি¤œ ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভায় বিশিষ্ট আলেম-ওলামা, ফিকহ বিশেষজ্ঞ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী শরিয়াহ অনুসারে ফিতরা আদায় করা যায় প্রধান খাদ্যদ্রব্য যেমন গম-আটা, যব, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদির মাধ্যমে বা এসবের বাজারমূল্য দিয়ে। বর্তমান বাজারদরের ভিত্তিতে সর্বনি¤œ হার নির্ধারিত হয়েছে গম-আটার মূল্য অনুসারে (প্রায় ১ কেজি ৬৫০ গ্রামের সমপরিমাণ), আর সদাকাতুল ফিতরের সর্বোচ্চ হার খেজুর, কিশমিশ বা পনিরের মতো উচ্চমূল্যের পণ্যের ভিত্তিতে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। গত বছর (১৪৪৬ হিজরী-২০২৫ খ্রি.) সর্বনি¤œ ও সর্বোচ্চ হার একই ছিল সর্বনি¤œ ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা। এবারও বাজারদরের স্থিতিশীলতার কারণে ফিতরার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments