spot_img
Wednesday, April 22, 2026
Homeজাতীয়রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশদিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশদিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আতিকুর রহমান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রীর কাছ থেকে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীকেও একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন। শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ যাতে পবিত্র ঈদুল ফিতরের আগে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments