আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার পর কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের ওপর আঘাত ‘অপ্রত্যাশিত’ ছিল।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর হামলার কথা কেউ আশা করেনি, আমরা হতবাক হয়েছি।”
জানা গেছে, ট্রাম্পকে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। একাধিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়নি যে ইরান নিশ্চিতভাবে পাল্টা হামলা চালাবে, তবে এটি সম্ভাব্য ফলাফলের তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল যে ইরান গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করতে পারে, যা আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।



