spot_img
Wednesday, April 1, 2026
Homeঅর্থনীতিইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইরানের কাছে কিছুটা নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, আগামী ৩০ দিনের জন্য ইরান থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ পথ খুঁজছেন ট্রাম্প।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তেল সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর বড় ধরনের চাপ পড়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সুবিধা কেবল সেইসব তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন করে কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে এই অনুমোদন কার্যকর হবে না।

এদিকে, সংঘাতের জেরে ইরান এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। এতে করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments