স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের আজকের ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে, ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে। গ্রুপসেরা হতে বাংলাদেশের দরকার ছিল জয়, ভারতের সাথে ড্র। শনিবার মালদ্বীপের মালেতে শেষ গ্রুপ ম্যাচে জিততে পারেনি কোনো দল। ১-১ গোলে ড্র হয়েছে। তাতে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ভুটান উঠেছিল সেমিফাইনালে। ভুটানিজরা হয়েছে গ্রুপ রানার্সআপ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ভুটানের বিপক্ষে, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
ভারতের বিপক্ষে ১৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিশাল যাদবের করা গোলটি বেশীক্ষন ধরে রাখতে পারেনি ভারত। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে আবদুল রিয়াদ সমতাসূচক গোল করেন।
পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় চলে আসা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের কর্নার কিক থেকে দুর্দান্ত কানেক্টে গোল করেন রিয়াদ। দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হলেও গড়ে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ বাংলাদেশ।



