spot_img
Wednesday, April 1, 2026
Homeজাতীয়সারা দেশে ৩০ এপ্রিল থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু

সারা দেশে ৩০ এপ্রিল থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু

স্পোর্টস ডেস্ক : শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা উদঘাটনে নতুন দিগন্ত খুলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল, যা কিছু বছর বন্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে পুনরায় চালু হয়েছে। এবার অনুষ্ঠানটির ক্রীড়া সংস্করণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে সিলেট থেকে শুরু হয়ে পুরো দেশে বিস্তৃত হবে।

তারেক রহমান বলেন, “ক্রীড়া এখন কেবল শখ বা বিনোদনের বিষয় নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বর্তমান সরকার নিশ্চিত করবে যে, যেসব খেলোয়াড় তাদের পছন্দের খেলায় মনোযোগ দিয়ে পারফর্ম করবেন, তারা অর্থনৈতিকভাবে নিরাপদ থাকবেন।”

এবারের কার্যক্রমে শিশু-কিশোররা ব্যাডমিন্টন, ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিকস, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার মাধ্যমে প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। সরকার ধাপে ধাপে দেশজুড়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনতে চায়, যাতে পারফরম্যান্স অনুযায়ী ধারাবাহিক ভাতা পুরস্কার প্রদান করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments