spot_img
Wednesday, April 15, 2026
Homeজাতীয়রাজনীতি১২ মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট

১২ মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট

বাংলাগেজেট রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১-তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে নির্বাচন নিয়ে সভা হয়।

সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদেকে প্রথমে চিঠি দেয় ইসি। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি-না, সেই বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাতে হয়। এই সময়সীমা ৫ এপ্রিল শেষ হয়।রাজনৈতিক ফোরাম

এই সময় শেষ হওয়ার আগেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যরা তাদের জোটগত অবস্থান সম্পর্কে কমিশনকে চিঠি দিয়ে অবস্থান স্পষ্ট করে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন নির্বাচিত সংসদ সদস্যদের নামসহ সরকারিভাবে ফলাফল প্রকাশ করে ইসি।

আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করা হয়। কোনো দল বা জোট কত আসন পেয়েছে তার অনুপাতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ হয়। এই হিসেবে বিএনপি পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ২টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাবে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments